ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

ম্যাচ হারের পর যা বলছেন রোহিত

#

স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  4:51 PM

news image

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ভারত। শেষ পর্যন্ত লড়েও হারতে হয়েছে ৬ রানে। দীর্ঘ ১৩ ম্যাচ পর এই দু’দেশের সাক্ষাতে প্রথমে ব্যাট করা দল জিতল। এশিয়া কাপে ৫০ ওভারের ফরম্যাটে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই ডুবেছে ভারত। ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মাকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। রোহিত বলেছেন, “যারা এই প্রতিযোগিতায় খেলেনি তাদের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই। অনেকেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। তাদের প্রস্তুত করতে চেয়েছিলাম। কিন্তু খেলার মানের সঙ্গে কোনও আপস করতে চাইনি।” কঠিন পিচে বাংলাদেশের বোলিং সামলাতে না পেরে হারলেও রোহিতের মুখে দুই ক্রিকেটারের প্রশংসা ঝরে পড়ল। তারা হলেন শুভমান গিল এবং অক্ষর পাটেল। অক্ষর প্রায় শেষ পর্যন্ত দলকে জেতার আশা দেখাচ্ছিলেন। আর শুভমানের ইনিংসের জন্যেই এত দূর রান তাড়া করতে পেরেছে ভারত। অধিনায়কের কথায়, “অসাধারণ ব্যাট করেছে শুভমান। নিজের খেলার প্রতি ওর আত্মবিশ্বাস অন্য পর্যায়ের। কী ভাবে খেলতে চায় সেটা খুব ভাল জানে। দলের হয়ে ওকে কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গত বছরে ওর ফর্মের দিকে এক বার তাকান। নতুন বলে বেশ ভাল দেখিয়েছে ওকে। আসলে এত পরিশ্রম করে অনুশীলনে। ওর কাছে কোনও ঐচ্ছিক অনুশীলন নেই। সেটারই ফল পাচ্ছে।” অক্ষর এবং বাংলাদেশের বোলারদের সমীহ জানিয়ে রোহিতের সংযোজন, “বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। খুবই নিয়ন্ত্রিত বোলিং। আক্রমণের সুযোগ পাইনি। তার মধ্যে শেষ পর্যন্ত লড়াই করেছে অক্ষর। ওর চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে দলের সবাই জানি।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম