ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

ম্যাচ শেষ না করেই হাসপাতালে সাকিব

#

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৩,  5:07 AM

news image

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে কিউইদের সঙ্গে ৮ উইকেটে হেরেছে লাল-সবুজেরা। তবে এই হারের পাশাপাশি আরও বড় দুঃসংবাদ টাইগার ভক্ত-সমর্থকদের জন্য। কেননা, কিউইদের বিপক্ষে ম্যাচ শেষেই হাসপাতালে গেছেন টাইগার দলপতি। ব্ল্যাক-ক্যাপসদের সঙ্গে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন সাকিব। তার পরিবর্তে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে শান্তর ভাষ্য, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য স্ক্যান করতে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর, তা নিশ্চিত হওয়া যাবে। বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল সাকিবের। এরপরই মূলত ম্যাচের মোড় পরিবর্তে দ্রুত ব্যাট চালাচ্ছিলেন টাইগার কাপ্তান। এতে খুব একটা সফল ছিলেন না দেশসেরা এই ক্রিকেটার। নিজের ইনিংস বড় করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর বোলিংয়ে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের কোটা পূরণ করেন সাকিব। ফিল্ডিং দাঁড়ান নিজের চিরচেনা ছেড়ে স্লিপে। এতে ম্যাচ চলাকালেই বুঝা যাচ্ছিল, কিছুটা সমস্যায় ভুগছেন সাকিব। একপর্যায়ে মাঠে ছেড়ে বেরিয়ে যান তিনি। আর শান্তর কথায় সাকিবের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম. চিদাম্বরাম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান তুলে বাংলাদেশ। জবাবে ৪২ দশমিক ৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় কিইউরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম