ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ম্যাক্সওয়েল কেন, আমরাও করতে পারি: সুজন

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৩,  4:42 PM

news image

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে গত মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় আফগানিস্তান-অস্ট্রেলিয়া। দুই দলের লড়াইয়ে অজিরাই ছিল অনেক এগিয়ে। কিন্তু মাঠে নেমে আফগানরা দুর্দান্ত এক লড়াই উপহার দিল। ব্যাট হাতে তারা ২৯১ রান করার পর বল হাতেও ঝড় তুলল। অস্ট্রেলিয়া ৯১ রানে ৭ উইকেট হারানোর পর ম্যাক্সওয়েল একাই দলকে জেতালেন। তিনি ১২৮ বলে ২০১ রান করে চলতি বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি করেন। অনেকেরই মতেই এটি ছিল সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। ২১ চার আর ১০ ছয়ে সাজানো সেই ইনিংসটি কেবল রানের বিচারেই না, বরং যে পরিস্থিতিতে খেলেছেন, তাতেই আরও বেশি অসাধারণ হয়ে উঠেছিল। রান নেওয়ার মত অবস্থায় ছিলেন না, তাই বাউন্ডারির উপর নির্ভর করেই বেশিরভাগ সময় খেলে গিয়েছেন এই অস্ট্রেলিয়ান। 

গতকাল পুনেতে গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের আলাপেও উঠে এলো ম্যাক্সওয়েল প্রসঙ্গ। এমন ইনিংস বাংলাদেশের পক্ষেও সম্ভব, এই অণুপ্রেরণাই খেলোয়াড়দের দিতে চান সাবেক এই অধিনায়ক। সেই সঙ্গে ম্যাক্সওয়েলের প্রশংসা করতেও পিছপা হননি সুজন। অজি তারকার ইনিংস নিয়ে সুজন বলেন, ‘এটা অবিশ্বাস্য ইনিংস। এটা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের না সারা বিশ্বের অনুপ্রেরণা পাওয়ার কথা। কত বছরে একবার এমন হবে সেটা আল্লাহ জানে। দুইশ হয়ত অনেকেই মারবে কিন্তু এই কন্ডিশন থেকে, এই ক্রাইসিস থেকে, নিজের ইনজুরি নিয়ে। আমি যদি ভুল না করি দলের যখন ১০৫ রান লাগে তার মাঝে ওই ১০১ করল। দুইশ রানের মাঝে কামিন্সের ১২ রান। কিন্তু কামিন্সের ইনিংসটাকেও ছোট করে দেখা যাবে না। সে যেভাবে তাকে গাইড করেছে সেটা দারুণ।’

ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটেও এমন ইনিংস চান সাবেক এই তারকা। জানালেন করণীয় নিয়েও, ‘ক্রিকেটে যে সব কিছু সম্ভব সেটা ম্যাক্সওয়েল বুঝিয়ে দিয়েছে। আমার মনে হয় সেই মোটিভেশন নিয়েই ছেলেদেরকে আবার আগামীতে শুরু করা উচিত যে ম্যাক্সওয়েল ক্যান, আমরাও করতে পারি। শুধু দরকার সঠিক ট্রেনিং, সঠিক ফিটনেস এগুলো গুরুত্বপূর্ণ। স্ট্রেন্থ যে কত গুরুত্বপূর্ণ সেটা কালকের ম্যাচে বোঝা গেছে। কোন ফুটওয়ার্ক ছাড়া এত বড় বড় ছয় মারা।’ বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কোন ফল ভাবতে চাইবে না বাংলাদেশ। সুজনের বিশ্বাস শেষ ম্যাচটায় নিজেদের সেরাটাই উজার করে দিবে টাইগার ক্রিকেটাররা, ‘আমরা আমাদের সেরা ক্রিকেটটা এখনও খেলতে পারিনি। শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছি কিন্তু আমার মনে হয় সেরাটা এখনও বাকি। হয়তবা হারতে পারি, হারা, জেতার কথা বলছি না একবারও। আমি মুখিয়ে আছি আমাদের সেরা খেলাটা দেখার জন্য। আমি আশা করি শেষ ম্যাচটায় আমরা সেরা খেলা খেলব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম