ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২২,  7:50 PM

news image

পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে বেড়েই চলেছে শীতের দাপট। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুম ও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। জানা গেছে, বিকেলের পর থেকে এ জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া বইতে শুরু করে।

সঙ্গে ঘন কুয়াশা আচ্ছাদিত থাকে যা স্থায়ী থাকে পরদিন সকাল পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটিয়ে খানিকটা সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ থাকছে না। তবে এ জেলার ওপর দিয়ে সব সময় হিমেল বাতাস বয়ে যাচ্ছে। তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম