ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

মৌচাকে একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২৩,  11:43 AM

news image

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পচাভুলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (১৬) এবং একই এলাকার মনির হোসেন। দুই জনেই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থাকতেন। একইসঙ্গে স্থানীয় সিলভিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মৌচাক ফাড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫টার দিকে বাসায় ফিরে রিয়াদ হোসেন। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানো কথা বলে, বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এদিকে মঙ্গলবার সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম