ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোড়ক উন্মোচন করা হলো শামসুল হক বাবু'র বইসমূহ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  9:14 PM

news image

গতকাল শনিবার অমর একুশে বই মেলা ২০২৩ উপলক্ষে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচন মঞ্চে লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু'র বই সমূহের মোড়ক উন্মোচন করা হয়। যে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয় তার ভিতর- বাণীর মর্ম জানি, উক্তি দেবে শক্তি, দার্শনিক বার্তা, রুমানিয়ার প্রেমের অনল উল্লেখযোগ্য। বইগুলো নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, যার স্টল নং ৩০ ও ৩১, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক মহাপরিচালক এবং সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম মহাসচিব শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারী, বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্বার কবি নূরুল হুদা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এস এম তারেক খান, বীর মুক্তিযোদ্ধা কবি আখম সিরাজুল ইসলাম, তারুণ্যের কবি রেজাউদ্দিন স্ট্যালিন,  প্রকাশক সম্পাদক লেখক মাহমুদুল হাসান নিজামী, অভিনেতা কবি এবিএম সোহেল রসীদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা লেখকের ভূয়সী প্রশংসা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম