ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মোহাম্মদপুরে র‍্যাবের অভিযান, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  11:09 AM

news image

রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ভেতর ঝোপের মধ্য থেকে সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল ও বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-২ সিপিএসসি ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সমন্বয়ে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল, সাতশ গ্রাম গান পাউডার, পাঁচশ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, চারটি টেপ এবং সাতশ মিলিলিটার পেট্রোল।  র‌্যাবের ধারণা, দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এ বিস্ফোরকদ্রব্য মজুত করে রেখেছিল। উদ্ধার করা পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র‌্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, অভিযানটি মোহাম্মদপুর থানার টাউনহল সংলগ্ন শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীত পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্ক এলাকায় চালানো হয়। উদ্ধার হওয়া গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ দিয়ে অন্তত ২০-২৫টি ককটেল তৈরি করা সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম