ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মোহাম্মদপুরে প্রকাশ্যে দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৪

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  2:15 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎শনিবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনার পর দিবাগত রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় এক যুবককে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ‎গ্রেপ্তার হওয়া চক্রের চার সদস্য হলেন— আজহারুল, নোমান, নাসিম ও জসিম। তারা বসিলা এলাকার ছিনতাইকারী চক্র ‘মাহী গ্রুপ’ এর সক্রিয় সদস্য। ‎ছিনতাইয়ের ঘটনায় ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন এক যুবক। এ সময় একটি অটোরিকশা থেকে দুইজন নেমেই যুবককে অস্ত্র দিয়ে আঘাত করে। তখন সকাল ১১টা ৪৬ মিনিট ৫২ সেকেন্ড। ওই সময় যুবকের পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল কেড়ে নিয়ে মুহূর্তেই আবার অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, গতকাল (শনিবার) বসিলায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম