ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৫,  4:47 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায় অস্ত্রসহ শান্ত (১৯) নামে এক ছিনতাইকারীকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।রবিবার ৯২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেড ২ নম্বর রোড থেকে তারাবির নামাজ শেষে ওই ছিনতাইকারীকে আটক করে জনতা। ছিনতাইকারী শান্তর কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো চাপাতি। স্থানীয়রা জানায়, আটককৃত ছিনতাইকারীকে সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তানর করা হয়। মোহাম্মদপুর থানার এএসআই সাত্তার খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, আটক শান্ত পেশাদার ছিনতাইকারী। তার বাসা ঢাকা উদ্যান এলাকায়। শান্তর কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম