ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মোহাম্মদপুরের সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৫,  4:08 PM

news image

মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ‎বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। ‎ ‎আদেশে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। এর আগে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা। এই মানববন্ধনের প্রতিবাদে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করানো হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম