ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন সিস্টেম চালু স্কুল-কলেজে জরুরি নির্দেশনা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ

মোল্লাহাটে স্থানীয় সরকার দিবস উদযাপন

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  6:02 PM

news image

"সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপিত হচ্ছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো এ দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য এক র‍্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সভাপতিত্বে ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, অধ্যক্ষ এল জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাহমির, সাংবাদিক, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম