ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

মোবাইল ব্যাংকিংয়ে শীর্ষে রংপুর, দুইয়ে বরিশাল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৪,  10:54 AM

news image

মোবাইল ব্যাংকিংয়ে দেশের মধ্যে রংপুর বিভাগই শীর্ষে। এই বিভাগের মানুষের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব বেশি (২৮ দশমিক ১০ শতাংশ)। পরের অবস্থানেই আছে বরিশাল (২৪ দশমিক ২৬ শতাংশ)। এ মাসের (জুন) প্রথম সপ্তাহে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএসের) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।  বিবিএসের প্রতিবেদনে ১০ বছর কিংবা তার বেশি বয়সী মানুষের আর্থিক হিসাবের তথ্য তুলে ধরা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪৩ শতাংশ মানুষের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, বিমা, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, ডাকঘর, পুঁজিবাজার ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আর্থিক হিসাব রয়েছে। তবে ৫২ দশমিক ৫৭ শতাংশ মানুষের কোনো ধরনের আর্থিক হিসাব নেই। প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশের ২০ দশমিক ৮০ শতাংশ মানুষের এফএফএস হিসাব আছে। গ্রামাঞ্চলে এই হার ২১ দশমিক ৮২ শতাংশ। শহরাঞ্চলে ১৮ দশমিক ৭৫ শতাংশ। এমএফএস হিসাবে সবচেয়ে পিছিয়ে চট্টগ্রাম। বিভাগটির ১৮ দশমিক ১১ শতাংশ মানুষের এমএফএস হিসাব আছে। কাছাকাছি অবস্থানে আছে ঢাকা। এখানকার ১৮ দশমিক ১৩ শতাংশ মানুষের এমএফএস হিসাব রয়েছে। অন্যদিকে সিলেটের মানুষের এফএফএস হিসাবের হার ১৮ দশমিক ৯২ শতাংশ। খুলনার ২০ দশমিক ৫২ শতাংশ, রাজশাহীর ২২ দশমিক ৫৭ এবং ময়মনসিংহের ২৪ দশমিক ২০ শতাংশ মানুষের এফএফএস হিসাব আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিল শেষে ব্যক্তি পর্যায়ে ২২ কোটি ৬০ লাখ এমএফএস হিসাব রয়েছে। তার মধ্যে পুরুষের সংখ্যা ১৩ কোটি ১৭ লাখ এবং নারী ৯ কোটি ৪৩ লাখ। গত এপ্রিলে সব ধরনের এমএফএস হিসাবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকার লেনদেন হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম