ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

মোবাইল ইন্টারনেটবিহীন রাজশাহী শহর

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২২,  7:22 PM

news image

বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর আগেই রাজশাহী শহরে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জাতীয় সংগীতের মাধ্যমে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকেই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে রাজশাহী শহরবাসী এবং বিএনপির গণসমাবেশে অংশ নেওয়া লোকজনসহ ভোগান্তিতে পড়েন সংবাদকর্মীরাও। সমাবেশস্থলে আসা একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাপারসন মাহফুজ আহমেদ বলেন, ‘শনিবার সকাল ৮টায় ও ৯টায় আমরা লাইভ করেছি। কিন্তু ১০টায় লাইভ করতে গিয়ে দেখি মোবাইল ইন্টারনেট নেই। পরে অফিসে গিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের সাহায্যে ফুটেজ পাঠিয়েছি।’ এদিকে বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সমকালকে বলেন, ‘আমরা আগে থেকেই আশংকা করছিলাম ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হতে পারে। তাই আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা করেছিলাম। সেটিরও লাইন কেটে দেওয়া হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সমাবেশ চলাকালে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম