ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মোজার দুর্গন্ধ দূর করার কিছু উপায়

#

লাইফস্টাইল ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৩,  10:31 PM

news image

শীতে অনেকেরই হাত-পা বেশি ঘামে। ঘামে ভিজে থাকা পায়ে ব্যাকটেরিয়া জন্মায়। এ থেকে তৈরি হয় দুর্গন্ধ। এতে মোজাতেও গন্ধ হয়। তবে কিছু উপায় মেনে চললে কিন্তু সহজেই এ সমস্যা থেকে রেহাই মেলে। মোজায় দুর্গন্ধ দূর করার কিছু উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট হাঙ্কার ডটকম। গন্ধ দূর করতে জুতার মধ্যে বেকিং সোডা ছিটিয়ে দিন। এ ছাড়া কাপড়ের মধ্যে কয়লা মুড়ে জুতোর মধ্যে রাখতে পারেন। কিছুক্ষণ পর ফেলে দিন। প্রতিদিন মোজা বদলান। দীর্ঘদিন না ধুয়ে মোজা ব্যবহার করলে বাজে গন্ধ হয়। অন্তত দুই জোড়া মোজা রাখুন অদলবদল করে পরার জন্য। প্রতিদিন ঘরে ফিরে জুতা বাতাসে শুকান। সম্ভব হলে ফিতা খুলে দিন। জুতার দুর্গন্ধ ও আর্দ্রতা মোজায় চলে আসে। তাই মোজার গন্ধ দূর করতে জুতার বাজে গন্ধ দূর করা চাই।  গন্ধ দূর করতে গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে মোজা ধুয়ে ফেলুন। ভালোভাবে শুকানোর পরই ব্যবহার করুন। না হলে ভেজা মোজা থেকে আবারও দুর্গন্ধ হবে। মোজা শুকানোর সময় সুগন্ধিযুক্ত ফেব্রিক সফটনার ব্যবহার করতে পারেন। এতে বাজে গন্ধ কমবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম