ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে উদ্বোধন করবেন হাসিনা-মোদি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  10:17 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ১৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনদিন ভারত সফরের কথা রয়েছে শেখ হাসিনার। ওই সময় এ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর হতে পারে ২ থেকে ৩ দিনের। ভারতের সবেচেয়ে ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ। ফলে তার সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মোদি সরকার। বাংলাদেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি লিমিটেড। ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যৌথভাবে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। প্রকল্পটির মূল্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছার আগে বাংলাদেশ-ভারতের বাণিজ্যের জন্য কলকাতা-চট্টগ্রাম-মোংলা বন্দর ব্যবহারের ট্রায়াল রান শুরু হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যা নতুন অধ্যায় সংযুক্ত করবে। এতে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে মালবাহী জাহাজ চলাচলে ব্যয় ও সময় কমবে। পাশাপাশি বাংলাদেশে পণ্য আমদানি-রপ্তানিতে উভয়ই সাশ্রয় হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম