ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

মেয়র হওয়ার পর আইভীর প্রথম কার্যদিবস

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  9:10 PM

news image

আনুষ্ঠানিকভাবে অফিসের কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নতুন বেনারসি শাড়ি পরে রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে নিজ কার্যালয়ে এসে কাজ শুরু করেন টানা তৃতীয়বারের বিজয়ী মেয়র আইভী। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা, সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কার্যালয়ে প্রবেশ করেই চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন মেয়র আইভী। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

নির্বাচনের কারণে দীর্ঘ প্রায় দুই মাস কর্মবিরতির পর পুনরায় অফিসে এসে নিজ চেয়ারে বসে বেশ ফুরফুরা মেজাজেই ছিলেন আইভী। এ সময় তাকে খুবই প্রাণবন্ত দেখা যায় এবং প্রথম দিনের কর্মদিবসের অনুভূতি প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, অতীতের মতো কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবেন না বা আপস করবেন না। জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করবেন। তিনি জানান, চলমান উন্নয়নকাজের মধ্যে প্রথমেই ছয়টি মেগা প্রকল্পের কাজ শেষ করতে চান, যা প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি গণভবনে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মেয়র আইভীসহ ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম