ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৫,  9:15 PM

news image

চাপাইনবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে মারামারির পরে আবারও আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় দুই দেশের কৃষকদের মধ্যে মারামারির ঘটনায় একজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে। এ প্রেক্ষিতে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, বিএসএফ জানিয়েছে এ ঘটনায় দুজন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, ২৬শে জানুয়ারী সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেদিনই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে। দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলি নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান বলে বিজিবি জানিয়েছে। এদিকে, বিএসএফ বলছে উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে। এ নিয়ে সেখানে বাংলাদেশী কৃষকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়। বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফিরছিলেন, তখন তাদের ওপরে ১০-১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। বিজিবি জানিয়েছে, দুই দেশের নিহত এবং আহতরা পরস্পরের আত্মীয় এবং জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম