ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

মেহেরপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জানুয়ারি, ২০২৩,  7:21 PM

news image

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কাগোয়ান গ্রামে স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল স্ত্রী রিতা খাতুনের (২৫)। সোমবার (২ জানুয়ারি) নিজ বাড়িতে তুচ্ছ ঘটনায় স্বামীর লাঠির আঘাতের পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রী হত্যার দায়ে স্বামী জাকারুল ইসলামকে (২৬) আটক করেছে পুলিশ। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ২ জানুয়ারি দুপুরে আনন্দবাস গ্রামের পূর্ব পাড়ার কৃষক জাকারুল ও তার স্ত্রী রিতা খাতুনের মধ্যে তুচ্ছ ঘটনায় ঝগড়া শুরু হয়।

একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে স্ত্রী রিতা খাতুন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা রিতাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রিতার মৃত্যু হয়। রাতে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরে জাকারুল। পরে পুলিশ তাকে আটক করে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি রাসেল বলেন, রিতার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামীর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানায় নিহতের পরিবার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম