ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেহেরপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৫,  8:39 PM

news image

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা নামের আরও তিন নারী। বুধবার (৭ মে) ভোর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। এর আগে রাত ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা সবাই আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতের দিকে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান। পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বানী ইসরাইল জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি নামক ওই স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেই মাইক্রোবাস। এতে এই হতাহতের ঘটনা ঘটে। চালক জামাল উদ্দিন মাইক্রোবাসটির মালিক। নিহতদের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি বানী ইসরাইল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম