ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মেসি-সুয়ারেজে মিয়ামির গোল উৎসব

#

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০২৪,  4:35 PM

news image

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। শনিবার (০২ মার্চ) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে সুয়ারেজ কিক অফের মাত্র মাত্র চার মিনিটেই মায়ামিকে এগিয়ে নেন। নতুন ক্লাবের হয়ে তার প্রথম গোলটি ছিল দুর্দান্ত। জার্মান মিডফিল্ডার জুলিয়ান গ্রেসেলের একটি নিচু ক্রস কাছের পোস্টে পেয়ে প্রথম শটেই জালে জড়ান এই উরুগুইয়ান।  সাত মিনিট পর সুয়ারেজ আবার গোল করেন। এবারও বলের যোগানদাতা গ্রেসেল। তার বাড়ানো বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে পোস্টের কোনা দিয়ে বল জালে জড়ান সুয়ারেজ। ক্লাব ক্যারিয়ারে ৫৬৫ ম্যাচে তার গোল দাড়ালো ৩৬৮।  ২৯ মিনিটে তৃতীয় গোলের উৎসও গ্রেসেল। দুই ডিফেন্ডারের ফাক গলিয়ে বাড়ানো বল পেয়ে সুয়ারেজ নিজে গোলে শট না নিয়ে তা বাড়ান রবার্ট টেইলরের কাছে। আমেরিকান ফরোয়ার্ড টোকায় তা জালে জাড়ান। এরপর মেসির পালা। বিরতির পর ৫ মিনিটের মধ্যে দুই গোল করেন তিনি। বাম পাশ দিয়ে জর্ডি আলবা বল নিয়ে ছুটে গিয়ে সুয়ারেজকে বল বাড়ান তিনি। নাম্বার নাইন তা আলবাকে ফিরিয়ে দিলে তিনি তা পোস্টেই পাঠিয়েছিলেন, কিন্তু অরলান্ডো অধিনায়ক রবিন জ্যানসেন তা শেষমুহূর্তে ক্লিয়ার করতে গিয়ে বল বাড়ে লেগে ফিরে আসে, ছুটে আসা মেসি বুক দিয়ে বল নামিয়ে পোস্টে জালে জড়ান। হ্যাটট্রিকের আশায় ছিলেন সুয়ারেজ। ৬২ মিনিটে বা প্রান্ত দিয়ে ছুটে গিয়ে শট নেয়ার আগে মেসিকে দেখতে পেয়ে ক্রস করেন তিনি। মায়ামি অধিনায়ক হেডে বল জালে জড়ান। এর দুই মিনিট পরই জেরার্দো মার্তিনো সুয়ারেজকে পাল্টে কাম্পানাকে মাঠে নামান। তবে এরপর আর গোল হয়নি। প্রথম তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রাখলো মিয়ামি। আগামী বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম