ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেসির হ্যাটট্রিকে গোলের সেঞ্চুরি

#

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ, ২০২৩,  4:30 PM

news image

ঘরের মাঠে কিরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেললো আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে ৭-০ গোলে কিরাসাওকে হারিয়েছে আর্জেন্টাইনরা। অধিনায়ক লিওনেল মেসি করলেন হ্যাটট্রিক। তাতে জাতীয় দলের হয়ে তার হলো গোলের সেঞ্চুরি। ফিফা র‌্যাংকিংয়ে কিরাসাও রয়েছে ৮৬তম অবস্থানে। অন্যদিকে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে। শক্তিমত্তার পার্থক্য র‌্যাংকিং- এর মতো মাঠেও দেখিয়েছে স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধেই তারা পাঁচ-পাঁচবার বল জড়ায় কিরাসাও’র জালে। বিরতির পর আরও দুইবার। মেসি ম্যাচের ২০, ৩৩ ও ৩৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে তার গোলের সেঞ্চুরি পূর্ণ হয়। বর্তমানে তার মোট গোল ১০২টি। এর মধ্য দিয়ে টানা দুই ম্যাচে দু'টি মেজর মাইলফলক স্পর্শ করলেন মেসি। সোমবার পানামার বিপক্ষে মেসি গোল করে ক্লাব ও দেশের হয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন (৭০১ ও ৯৯)। আর আজ জাতীয় দলের হয়ে শততম গোলের মাইলফলক পেরিয়ে গেলেন। তাতে তার মোট গোল হলো ৮০৩। মেসি ছাড়া ২৩ মিনিটে নিকোলাস গঞ্জালেস, ৩৫ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করলে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসিলেস্তারা। বিরতির পর ৭৮ মিনিটে ডি মারিয়া গোল করলে ব্যবধান হয় ৬-০। আর ৮৭ মিনিটে কিরাসাও’র পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গঞ্জালো মন্টিয়েল। তাতে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম