ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস

মেসির রেকর্ডের দিনে জিতল পিএসজি

#

স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  4:35 PM

news image

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় পেয়েছে পিএসজি। ইজরায়েলের ক্লাব মাকাবি হাইফার বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে মেসির দলটি। এই ম্যাচে গোল করে দারুণ কীর্তি গড়লেন মেসি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ মৌসুম গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা। বড় জয় পেলেও শুরুটা ভালো ছিল না পিএসজির। ম্যাচের ২৪ মিনিটে জারন চেরির গোলে এগিয়ে যায় মাকাবি হাইফার। তবে ইজরায়েলের ক্লাবটি এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৩৭ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান লিওনেল মেসি। আর এই গোলটি করেই রেকর্ড গড়েন তিনি।

এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি। ইজরায়েলের ক্লাবের বিরুদ্ধে প্রথম গোল মেসির। চ্যাম্পিয়নস লিগে ৩৯টি ভিন্ন দলের বিরুদ্ধে গোল করার রেকর্ড গড়েন তিনি।  রোনালদো ৩৮টি ভিন্ন দলের বিরুদ্ধে গোল করেছেন। তাঁকে ছাড়িয়ে গেছেন মেসি। পিএসজির জয়ে বাকি দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলীয় তারকা নেইমার। ৬৯ এমবাপ্পে পিএসজির হয়ে দ্বিতীয় গোল করেন। মেসির পাসে বল পেয়ে দুর্দান্ত বল প্রতিপক্ষের জালে পাঠান এই ফরাসি ফরোয়ার্ড। ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি খাইফা গোলরক্ষক। পিএসজির পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন নেইমার। ৮৮ মিনিটে ভেরাত্তির বাড়ানো বল পেয়ে গোল করতে ভুল করেননি  ব্রাজিলীয় ফরোয়ার্ড। অন্য ম্যাচে আরবি লিপজিগকে ২-০ গোলে হারাল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে রিয়ালকে এগিয়ে দেন ফেডেরিকো ভালভার্দে। ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান মার্কো আসেন্সিও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম