ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মেসির ম্যাচ দিয়েই এমএলএসের নতুন মৌসুম শুরু

#

স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৩,  4:31 PM

news image

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলতে গিয়েই শিরোপার দেখা পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল সুপারসস্টার লিওনেল মেসি। তবে, শেষটা সুন্দর হয়নি তার জন্য। লম্বা সময়ের জন্য ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে লিওকে। তার এই অনুপস্থিতি বেশ ভুগিয়েছে ইন্টার মায়ামিকেও। শেষের দিকে সম্ভাবনা জাগিয়েও এমএলএস প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দলটি। তবে এবার মেসিকে আবার মাঠের খেলায় ফেরার দিকে চোখ দিতে হবে। আসন্ন ২০২৪ সালের জন্য যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। ঘোষিত সূচি অনুযায়ী, লিওনেল মেসির ইন্টার মায়ামির ম্যাচ দিয়েই পর্দা উঠবে এমএলএসের নতুন মৌসুমের।  বাংলাদেশ সময় ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টায় রিয়াল সল্ট লেকের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ সালের এমএলএস মৌসুম। চারদিন পর ২৬ তারিখ মৌসুমের প্রথম বড় ম্যাচ ইন্টার মায়ামির। এমএলএসের ফেবারিট এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ তাদের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম