ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেসির পেনাল্টি মিসের দিনে বড় হার মায়ামির

#

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  11:02 AM

news image

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লটের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে মেসির মায়ামি। রবিবার ভোরে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন ম্যাচের শুরু থেকেই মায়ামির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে শার্লট। তবে ৩০ মিনিটে মায়ামিই প্রথম ভালো সুযোগ পায় এগিয়ে যাওয়ার। বক্সের ভেতরে শট নিতে যাওয়া মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। তবে পেনাল্টির সে সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। তার নেওয়া পানেনকা শট জায়গায় দাঁড়িয়ে বুদ্ধিদীপ্তভাবে রুখে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্তিয়ান খালিনা। মেসির এই মিসের পরই একের পর এক গোল হজম করেছে মায়ামি। ৩৪ মিনিটে দলীয় আক্রমণ থেকে শার্লটকে প্রথম গোল এনে দেন টোকলোমাতি। এ গোল নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর চার মিনিটে ব্যবধান ২–০ করেন টোকলোমাতি।  দুই গোলে পিছিয়ে পড়া মায়ামি এরপর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি। উল্টো ম্যাচের ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে মায়ামির বড় হার নিশ্চিত করেন টোকলোমাতি। এটি টোকলোমাতির ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম