ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেসির জোড়া গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  4:42 PM

news image

হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে সহজ জয় পেয়েছে মেসির দল আর্জেন্টিনা। শনিবার ভোরে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জয়ে হয়ে গেল রেকর্ডও। এর আগে ১৯৯১-৯৩ সালে আলফিও বাসিলের অধীনে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা দল। এবার নিজেদের ছাড়িয়ে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে এই জয়ে দু’টি গোল করার পাশাপাশি অপর গোলেও অবদান রয়েছে মেসির। খেলার ১৬ মিনিটে পাপু গোমেজের কাছে বল বাড়িয় দেন মেসি। তার কাছ থেকে বল পেয়ে ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মার্টিনেজ। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোল করেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির ৮৭তম গোল। এরপর খেলার ৬৯ মিনিটে এনজো ফার্নান্দেজ বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন লিও। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম