ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

মেসির গোল জেতাতে না পারলেও চ্যাম্পিয়ন পিএসজি

#

স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০২৩,  4:32 PM

news image

লিগ ওয়ানে শ্রেষ্ঠত্ব ধরে রাখল পিএসজি, এই আসরের শিরোপা নিশ্চিত করেছে দলটি। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে একাদশতম লিগ ওয়ান শিরোপা ঘরে তুললো ফরাসি চ্যাম্পিয়নরা। অবশ্য শিরোপা নির্ধারণী ম্যাচে জয় পায়নি পিএসজি, শনিবার রাতে স্ত্রাসবুরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। শনিবার (২৭ মে) রাতে ফরাসি লিগ আঁ-তে স্ট্রাসবুর্গের দর্শকে ঠাসা মাঠে অতিথি হয়ে নেমেছিল ক্রিস্তফ গ্যালতিয়ের দল। প্রতিপক্ষের মাঠে এদিন বল দখলে এগিয়ে থাকলেও, মেসিরা গোল করার মতো খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিলেন না। বরং গোলের সুযোগ স্ট্রাসবুর্গই বেশি পেয়েছে। ৫৯ মিনিটে মেসির গোলে ফরাসি চ্যাম্পিয়নরা এগিয়ে গেলেও, ৭৯তম মিনিটে সেই গোল শোধ করে দেয় স্বাগতিকরা। ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে এগিয়ে এসে বিপদ থেকে দলকে রক্ষা করেন স্ট্রাসবুর্গ গোলরক্ষক ম্যাটস সেলস। পিএসজি ফুটবলারদের ব্যাকপাস এদিন অনেক বেশি চোখে পড়ে। ১৫ মিনিটে সেরকম এক পাস দিতে গিয়ে তাদের ভুলে বল পেয়ে যায় স্ট্রাসবুর্গ। কোনাকুনি শট নিলেও, সার্জিও রামোসের কল্যাণে সেই যাত্রায় তারা বেঁচে যায়। ৩০তম মিনিটে আরও একবার পিএসজি গোলরক্ষক বাধ সাধেন। মেসির কর্নারে অরক্ষিত রেনাতো সানচেজের শট দারুণ রিফ্লেক্সে ফিরিয়ে দেন গোলরক্ষক ম্যাট সিলস। তবে আট মিনিট পর এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। দিয়ালোর বুলেট গতির শট পোস্ট কাঁপিয়ে  ফিরে আসে! এরপর গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া প্যারিসিয়ানরা স্ট্রাসবুর্গ দুর্গ ভাঙার জোর চেষ্টা চালান। কিন্তু তেমন সুযোগ তৈরি করতে পারছিল না পিএসজি। অবশেষে মেসি সেই ডেডলক ভাঙেন। ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের পাস ধরে শেষ কাজ সারেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি আসরে এটি তার ষোড়শ গোল। এর মাধ্যমে তিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেললেন। এতদিন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর (৪৯৫ গোল) সঙ্গে ভাগাভাগি করলেও, এদিন পর্তুগিজ সুপারস্টারকে ছাড়িয়ে যান তিনি। একের পর এক আক্রমণ করে যাওয়া স্ট্রাসবুর্গ সমতা ফিরে ৭৯তম মিনিটে। মর্গ‍ান সানসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন জিয়ানলুইজি দোন্নারুমা। আলগা বলে বাকিটা সারেন পিএসজিরই সাবেক খেলোয়াড় কেভিন গামেইরো। শিরোপা জিততে শেষ দুই ম‍্যাচে পিএসজির প্রয়োজন ছিল কেবল ১ পয়েন্ট। মেসির গোলে সেই এক পয়েন্টের সমীকরণ এক ম্যাচ হাতে রেখেই ছুঁয়ে ফেললো দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম