ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসিবিহীন ম্যাচে পিএসজির ড্র

#

স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০২২,  5:54 PM

news image

প্রতিপক্ষের মাঠে অলিম্পিক লিওঁর বিপক্ষে রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে পিএসজি। করোনা থেকে মুক্তি পেলেও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় লিওনেল মেসিকে ছাড়াই এদিন মাঠে নামে পিএসজি। শুরুতে লুকাস পাকেতার গোলে পিছিয়ে পড়ে মেসির ক্লাব। পরে তাদের হয়ে সমতা টানেন টিলো কেরার। গোলের উদ্দেশ্যে ১৫টি শট নেয় পিএসজি। লক্ষ্যে ছিল অবশ্য মাত্র তিনটি। লিওঁর ১১ শটের ৪টি লক্ষ্যে ছিল।

ম্যাচের ৫ম মিনিটে দারুণ এক সেভ দেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। কিন্তু দুই মিনিট বাদেই গোল হজম করতে হয় তাকে। মাঝমাঠ থেকে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন পাকেতা। বিরতির পরপর কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও লক্ষ্যে রাখতে পারছিল না পিএসজি। ৭৬তম মিনিটে এসে অবশেষে সমতায় ফেরে তারা। ফাঁকায় বল পেয়ে টিলো কেরারের নিচু শট পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন লিওঁ গোলরক্ষক, উল্টো তার পায়ে লেগেই বল জড়িয়ে যায় জালে। এরপর বাকি সময়ে আর গোল হয়নি। ড্র করলেও লিগ ওয়ানে শীর্ষেই আছে পিএসজি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম