ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মেসিদের লিগে যাচ্ছেন জিরু

#

স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২৪,  10:43 AM

news image

এ মৌসুম শেষে এসি মিলান ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরু। এরপর ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে (এলএএফসি)। জিরুর যোগ দেওয়ার ব্যাপারে গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছে লস অ্যাঞ্জেলসের ক্লাবটি। যেখানে জিরুর একটি অ্যানিমেটেড ছবি দিয়ে তারা লিখেছে, 'লস অ্যাঞ্জেলসে একজন নতুন তারকা এসেছে।' ইনস্টাগ্রামে জিরুকে ট্যাগ করে তারা লিখেছে, ২০২৫ সাল পর্যন্ত এলএএফসিতে খেলবেন ফরাসি স্ট্রাইকার। তবে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। গত মৌসুমে দলের তারকা খেলোয়াড় মেক্সিকোর কার্লোস ভেয়া দল ছাড়ার পর থেকে আক্রমণভাগের জন্য একজন বিশ্বমানের 'নাম্বার নাইন' খুঁজছিল এলএএফসি। ইন্টার মায়ামি যেমন লিওনেল মেসিকে ভিড়িয়ে তাকে ঘিরেই দল সাজিয়েছে; জিরুকে নিয়েও তেমন ভাবনা এলএএফসি'র।   গত সোমবার মিলান ছাড়ার ঘোষণা দেন জিরু। ইতালিয়ান ক্লাবটির হয়ে তিন মৌসুমে ৪৮ গোল করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। ইউরোপিয়ান ফুটবলে সফল একটি ক্যারিয়ারের সমাপ্তি টানছেন তিনি। চেলসির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ এবং মিলানের জার্সিতে সিরি আ ও আরও অনেক শিরোপা জেতার স্বাদ পেয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম