ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেসিকে বরণ করে নেইমারের টুইট

#

স্পোর্টস ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  4:53 PM

news image

বিশ্বকাপ জয় করে রাজার বেশে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আনন্দঘন পরিবেশে পার্ক দ্য প্রাসে আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নেন তার ক্লাব সতীর্থরা। মেসিকে দেওয়া হয় গার্ড অব অনার। অনুশীলনে গিয়ে নেইমারদের সঙ্গে দেখা হয় মেসির। বিশ্বকাপজয়ী বন্ধুকে পেয়ে নেইমারের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কাতার বিশ্বকাপের শেষ আট থেকে ছিটকে যায় ব্রাজিল। নেইমারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও ভেঙে যায়। কিন্তু ফ্রান্সকে হারিয়ে মেসির হাতে বিশ্বকাপ উঠতেই শুভেচ্ছা জানাতে দেরি করেননি নেইমার। টুইট করে মেসিকে তিনি শুভেচ্ছা জানান। আজও মেসিকে বরণ করে নেওয়ার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন নেইমার। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি। মেসিকে স্বাগত জানানোর এ ক্ষণে অনুপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির এ ফরাসি সুপারস্টার আপাতত ছুটিতে আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম