ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

মেসিকে ছাড়াই জয় পেল ইন্টার মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  5:09 PM

news image

বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য আর্জেন্টিনার সঙ্গে রয়েছেন লিওনেল মেসি। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ক্লাব ইন্টার মায়ামিকে। বিশ্বকাপজয়ী তারকা যোগ দেয়ার পরে ক্লাবটি এখনও হারের মুখ দেখেনি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার মেসিকে ছাড়াই জয় পেল মার্কিন ক্লাব মায়ামি। রোববার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটি। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে মায়ামি।  মায়ামির হয়ে জোড়া গোল করেন লিওনার্দো ক্যাম্পানা এবং একটি গোল করেন ফ্যাকুন্ডো ফারিয়াস। কানসাসের হয়ে গোল দুটি করেছেন ড্যানিয়েল সাল্লোই ও অ্যালান পুলিদো।  ম্যাচের শুরুর দিকে কানসাস ফরোয়ার্ড ড্যানিয়েল সাল্লোইয়ের গোলে পিছিয়ে যায় মায়ামি। তাতে মেসিকে ছাড়া অসহায় লাগছিল মার্কিন ক্লাবটিকে। তবে ২৫ মিনিটে পেনাল্টির সুবাদে সমতায় ফেরে মায়ামি। পেনাল্টি থেকে সফল কিকের মাধ্যমে গোল করেন স্ট্রাইকার লিওনার্দো ক্যাম্পানা। প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে স্কোরলাইনে আবারও নাম লিখিয়ে নিজের ও দলের জোড়া গোল পূর্ণ করেন ক্যাম্পানা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান ৩-১ করেন মায়ামি ফরোয়ার্ড ফ্যাকুন্ডো ফারিয়াস। বিপরীতে ৭৮ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন কানসাস স্ট্রাইকার অ্যালান পুলিদো। তবে শেষ পর্যন্ত দলটিকে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে। এই জয়ের মাধ্যমে টানা ১২ ম্যাচে সফলতা পেল মায়ামি। এর মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হলেও হারের মুখ দেখেনি মেসির দল। গত ২২ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। এরপরে ধারাবাহিক সফলতা দেখে যাচ্ছে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম