ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

মেলান্দহে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২২,  10:16 AM

news image

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়াতে ক্ষেতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে মকবুল ফকির (৫৪) ও হানিফ ফকির (৫৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ী এলাকার মৃত মেহার ফকিরের ছেলে মকবুল ফকির এবং মৃত বাহার ফকিরের ছেলে হানিফ ফকির। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই ছিলেন। শুক্রবার বিকেলের কোনো এক সময় বজ্রপাতে তদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, মকবুল ফকির ও হানিফ ফকির শুক্রবার সকালে টগারচর পূর্ব পাড়া ঝিনাই নদীর পড়ে দিনমজুর হিসেবে তাদের ভাতিজা ফজলুল ফকিরের জমিতে পাট কাটতে যান। ক্ষেতটি নদীর পাড়ে চরের মধ্যে হওয়ায় সারাদিন তাদের আর কেউ খোঁজ নেয়নি। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় তাদের খোঁজ করতে গেলে দুইজনকে ক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়। ঝাউগড়া ইউনিয়নের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম