ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

মেডিকেলে শিক্ষার মানোন্নয়নে ৫ সদস্যের কমিটি গঠন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৪,  3:08 PM

news image

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ৫ সদস্যের পরিদর্শন ও মনিটরিং কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটি প্রতিমাসে অন্তত ৪টি বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ পরিদর্শন করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবে। বুধবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোর অ্যাকাডেমিক, প্রশাসনিক ও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নিম্নোক্তভাবে পরিদর্শন ও মনিটরিং কমিটি নির্দেশক্রমে গঠন করা হলো। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেব দায়িত্ব পালন করবেন যথাক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) ও উপসচিব (চিকিৎসা শিক্ষা-২)। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বেসিক বিষয়ের একজন অধ্যাপক (মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত)।

কমিটির কার্যপরিধি

১. কমিটি প্রতিমাসে কমপক্ষে ৪টি বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ পরিদর্শন করে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবে।

২. অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধে প্রস্তুতি বিষয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজগুলোর মানোন্নয়নে কমিটি প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম