ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

মেট্রোরেল আজ থেকে চলবে নতুন সূচিতে

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৪,  4:53 PM

news image

মেট্রোরেল নগরজীবনের স্বস্তির নাম। তাইতো নগরজীবনে স্বস্তি আনতে পরিষেবা বাড়িয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। আজ শনিবার ২০ জানুযারি থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে এ সময়ে শুধু এমআরটি ও র‌্যাপিড পাশধারীরা যাতায়াত করতে পারবেন। আর কাউন্টার থেকে সাধারণ টিকিট কিনে যাত্রীরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। প্রসঙ্গত, সর্বশেষ ৩১ ডিসেম্বর চালু হয় মেট্রোরেলের শাহবাগ ও কাওরান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। প্রতিটি স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা রয়েছে। মেট্রোরেলে চলাচলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম