ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

মেট্রোরেলে মতিঝিল থেকে উত্তরায় ৩১ মিনিটে, জেনে নিন ভাড়া

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৩,  2:30 PM

news image

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আগারগাঁও স্টেশন থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হয়। ১০ মাস পর আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হচ্ছে। এর মধ্য দিয়ে পূর্ণতা পাচ্ছে ঢাকা মেট্রোরেল। আধুনিক এ গণপরিবহণ আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

৩১ মিনিটে মতিঝিল-উত্তরা, মেট্রো ভাড়া ১০০ টাকা

উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩১ মিনিট, আর ভাড়া লাগবে ১০০ টাকা। তবে যাদের র‌্যাপিড পাস রয়েছে তারা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। মেট্রোরেলের ভাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তালিকা অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ১০০ টাকা; উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৯০ টাকা; পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৮০ টাকা; মিরপুর-১১ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৭০ টাকা; মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৬০ টাকা; শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৫০ টাকা; ফার্মগেট স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং সচিবালয় স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ২০ টাকা। সমপরিমাণ ভাড়া উভয় দিকে চলাচলের জন্য প্রযোজ্য। অন্যদিকে, মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কাওরান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। ফার্মগেট স্টেশন থেকে উঠে কাওরান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।

প্রথমে চালু হবে তিন স্টেশন

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাবতীয় বিষয় সম্প্রতি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।  তিনি জানান, এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে মোট সাতটি। এর মধ্যে প্রথমে চালু হবে তিন স্টেশন—ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল। এরপর নভেম্বর মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে। তারপর আগামী দুই মাসের মধ্যে একে একে চালু হবে শাহবাগ, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশন। 

সকাল-রাতে সময় বাড়ানো হয়েছে আধা ঘণ্টা  

কর্মদিবসে সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হওয়ার কারণে অনেকের নির্ধারিত সময়ে অফিসে পৌঁছতে দেরি হয়ে যেত। যাত্রীদের এ সমস্যা বিবেচনা করে আগামীকাল রোববার থেকে মেট্রোরেলের চলাচল সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে। এদিকে যাদের এমআরটি বা র‌্যাপিড পাস রয়েছে তারা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। কিন্তু, যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন তারা রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলে চড়তে পারবেন। যদিও আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাত্রীরা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করতে পারবেন। ধীরে ধীরে এ অংশেও সময় বাড়ানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম