ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

মেট্রোরেলে এখন থেকে প্রতি কোচে থাকবেন ২ পুলিশ সদস্য

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৫,  8:18 PM

news image

মেট্রোরেলের অভ্যন্তরে বাড়তি নিরাপত্তার স্বার্থে এখন থেকে প্রতি কোচের ভেতরে দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত থাকবেন। এছাড়া স্টেশনেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য উপস্থিত থাকবেন। মঙ্গলবার (৪ মার্চ) থেকে এটি কার্যকর করা হবে বলে জানান এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা। তিনি বলেন, ‘যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ এবং মালামাল হারানো গেলে তাৎক্ষণিক খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ করা, যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা নিয়ন্ত্রণসহ নাগরিক চাহিদা অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করবে এমআরটি পুলিশ।’ এমআরটি পুলিশের জনবল বৃদ্ধি করলে এবং পূর্ণাঙ্গ স্বতন্ত্র ইউনিট প্রতিষ্ঠা হলে সেবায় মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, মেট্রোরেল ও স্টেশনের নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালের নভেম্বর থেকে কাজ শুরু করে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম