ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

মেট্রোরেলের এমআরটি পাস পেতে লাগবে ৫০০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  8:09 PM

news image

মেট্রোরেলে যাতায়াতের জন্য এমআরটি পাস পেতে লাগবে সর্বমোট ৫০০ টাকা। এরমধ্যে কার্ডের জামানত ২০০ টাকা। বাকি ৩০০ টাকা ব্যালেন্স, যা দিয়ে ভ্রমণ করা যাবে। আর কার্ড জমা দিলে জামানতের টাকা ফেরত দেবে সরকার। আজ বৃহস্পতিবার মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে। ডিএমটিসিএল সূত্র জানায়, যারা নিয়মিত মেট্রোরেলে যাতায়াত করতে বারবার টিকিট সংগ্রহ করতে চান না, তাদের জন্য এই এমআরটি পাস কার্ড। এটি সংগ্রহ করে টাকা রিচার্জ করে যতবার খুশি ভ্রমণ করা যাবে। এমআরটি পাস কার্ড সংগ্রহের জন্য একটি আবেদন ফরম পূরণ করতে হয়। ফরমটি ডিএমটিসিএল-এর ওয়েবসাইটে ( dmtcl.gov.bd) পাওয়া যাবে। ফরমটি ডাউনলোড করে পূরণ করতে হবে। পরে মেট্রোরেলের যেকোনো স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে এমআরটি পাস কার্ড সংগ্রহ করা যাবে। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এমআরটি পাস দেওয়া হবে। কার্ডের মেয়াদ ১০ বছর।  স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার থেকে এমআরটি পাস কার্ডে টাকা রিচার্জ করা যাবে। তাছাড়া যারা নিজেদের রিচার্জ নিজেরা করতে পারবেন, তারা টিকিট বিক্রয় মেশিনে টপ আপ অপশনে গিয়ে রিচার্জ করতে পারবেন। এছাড়া মেট্রোরেলে একক যাত্রার জন্য টিকিট পাওয়া যাবে স্টেশনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম