ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:00 PM

news image

রেফারি ও বিপক্ষ দলের সহকারী কোচের সঙ্গে বাজে আচরণের দায়ে শাস্তি পেলেন লিওনেল মেসি। গত রবিবার নিউইয়র্ক সিটি এফসি ও ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। এদিন মাথা গরম করে রেফারিকে আঙুল তুলে শাসান মেসি। হলুদ কার্ড দেখার পরও থামেননি। প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ধাক্কা দেন। মেসির এই আচরণে হতবাক সবাই। মেজর লিগ সকারের প্রথম ম্যাচেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন মেসি। জানা গেছে, দলের অধিনায়কের এমন আচরণে ক্ষিপ্ত মেজর লিগ এবং ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। যার ফলে তাকে অপ্রকাশিত পরিমাণ জরিমানা করেছে কর্তৃপক্ষ।  ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল মেসিদের। টমাস অ্যালভেজের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু গোল করার কয়েক মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ২৩ মিনিটে ১০ জনে হয়ে যায় মায়ামি। সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল দেয় নিউইয়র্ক সিটি। ম্যাচের শেষ পর্যন্ত পিছিয়ে ছিলেন মেসিরা। ম্যাচ শেষের ঠিক আগে মেসির পাস থেকে ২-২ করে মায়ামি। ম্যাচের বেশিরভাগ সময় ১০ জনে খেলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। কিন্তু রেফারির বেশ কয়েকটা সিদ্ধান্ত দলের বিপক্ষে যাওয়ায় খুশি ছিলেন না মেসি খেলা শেষ হতেই রেফারির দিকে তেড়ে যান। উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় তাকে। রেফারির উদ্দেশে কিছু বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু তাতে থামেনি তর্ক। রেফারির সঙ্গে তর্ক করতেই থাকেন। মাঠ থেকে বেরিয়েও শান্ত হননি। বিপক্ষের সহকারী কোচকে ধাক্কা মারেন। এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেসির এই আচরণ দেখে সবাই অবাক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম