ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৯ জেলে আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২৩,  7:53 PM

news image

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় জেলেদের কাছ থেকে এবং নদীতে পেতে রাখা ২৮ লাখ ৫৬ হাজার ৯০০ মিটার কারেন্টজাল, ৫টি মাছ ধরার নৌকা ও ১৮৮ কেজি জাটকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাটকা রক্ষায় বুধবার (৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাটকা ধরার সময় হাতে নাতে ২৯ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ৮ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়।

এছাড়া ৩ জন শিশু জেলেকে সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।তিনি আরও বলেন, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার ৫ নৌকা মামলার আলামত হিসেবে জব্দ রয়েছে। আর ১৮৮ কেজি জাটকা স্থানীয় গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্য আইনে নিয়মিত মামলার আসামিরা হলেন- মো. ফারুক (২৬), মো. কবির (১৯), মো. শামীম (১৯), মো. ইমরান (১৯), মো. মাহবুব (২০), জাবের হোসেন (১৯), আলমগীর প্রধানিয়া (৪০), রাশেদ হোসেন শেখ (২২), রফিকুল ইসলাম বেপারী (৬০), শাহাদাত হোসেন ইমান (২০), সৈয়দ হোসেন শিকদার (৬২), বিল্লাল হোসেন প্রধানিয়া (৩০), দুলাল মৃধা (৩৮), আক্তার হোসেন গাজী (৪৫), আবদুল করিম তপাদার (৪৫), আজির আলী মির (৫০), মহসিন প্রধানিয়া (৪০), আল-আমিন হাওলাদার (২৬)। এদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নুনের টেক এলাকার শুক্কুর আলী (৩৪), আমির হোসেন (৩২), শিপন (২০), সেন্টু (৩২), মাঈন উদ্দিন (১৯), কবির হোসেন (২২), মো. সুমন (২০), শেখ ফরিদ (২৮)। অপ্রাপ্ত বয়স্ক শিশু জেলেরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানার আরিফ (১২) মো. নোমান (১৩) ও সাব্বির বেপারী (১৩)।পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম