ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মেক্সিকোতে হিটম্যানের ছেলেকে উদ্ধারে সংঘর্ষে নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৪,  4:56 PM

news image

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সোনোরার হারমোসিলোর কাছে একটি মহাসড়কে অন্তত ১২ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।সোনোরার স্টেট অ্যাটর্নি অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও সাতজন পালিয়ে গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এক বিবৃতিতে জানিয়েছে সোনোরার স্টেট অ্যাটর্নি অফিস। একজন মুখপাত্র ১২ জন নিহত হয়েছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, গোলাগুলির পর দুই নিরাপত্তা কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থা এখন স্থিতিশীল। অ্যাটর্নি অফিস জানিয়েছে, জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের ছেলেদের নেতৃত্বে সিনালোয়া কার্টেলের একটি অংশের হয়ে কাজ করা সন্দেহভাজন হিটম্যান জেসাস হামবার্তো লিমনের ছেলেকে উদ্ধারের চেষ্টা করছিল বলে সন্দেহ করছে তারা। সন্দেহভাজন হিটম্যানের ছেলে কার্লোস হামবার্তোকে কয়েক মিনিট আগে ক্যামিনো দেল সেরি থেকে মাদক সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম