ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩ জন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৫,  11:00 AM

news image

দক্ষিণ মেক্সিকোর ইন্টারওসেনিক একট ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এছাড়া শতাধিক আহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) নিজান্দা শহরের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। এ সময় ট্রেনটিতে মোট ২৫০ জন যাত্রী ছিলেন। নৌবাহিনীর দেয়া তথ্যের বরাতে সিএনএন জানায়, ওয়াক্সাকার অঙ্গরাজ্যের আসুনসিওন ইক্সটালটেপেক এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ভেরাক্রুজ ও সালিনা ক্রুজকে সংযোগকারী মূল রেলপথে চলছিল ট্রেনটি। মেক্সিকান নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকিরা তুলনামূলকভাবে হালকা আঘাত পেয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে শতাধিক নৌসেনা ও উদ্ধারযান। দেশটির অ্যাটর্নি জেনারেল আর্নেস্টিনা গডয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি তদন্ত শুরু করা হবে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও। এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকারবিষয়ক উপসচিবকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মেক্সিকান নৌবাহিনী পরিচালিত ইন্টারওসেনিক ট্রেনটি দেশটির প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরীয় উপকূলকে সংযুক্ত করে। এই ট্রেনের মূল রেললাইনটি ২০২৩ সালে চালু হয়। দক্ষিণ মেক্সিকোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে পানামা খালের বিকল্প পথ তৈরি করার লক্ষ্য নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম