ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

মেক্সিকোতে একই পরিবারের ৬ জনকে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  10:20 AM

news image

মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে একই পরিবারের ছয় সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৩০জানুয়ারি) জানিয়েছে, এটি রাজ্যের বড় সহিংসতার ঘটনাগুলোর মধ্যে একটি। জানা গেছে, নিহতদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। রাজ্যের পাবলিক প্রোসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, একটি ভবনের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তাদের। ধারণা করা হচ্ছে,

শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে, গত চার মাসে সিলাওর গ্রামীণ পৌরসভায় এটি পঞ্চম হামলার ঘটনা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে রাজ্য পুলিশ। গুয়ানাজুয়াতো কেন্দ্রীয় রাজ্য একটি সমৃদ্ধ শিল্প এলাকা যেখানে একটি তেল শোধনাগারও রয়েছে। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে। ২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। তখন থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভূক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম