ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

মৃত্যুশয্যায় হিথ স্ট্রিক

#

স্পোর্টস ডেস্ক

১৪ মে, ২০২৩,  5:22 PM

news image

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের একসময়ের বোলিং কোচ হিথ স্ট্রিক গুরুতর অসুস্থ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে তার ক‍্যান্সারের চিকিৎসা চলছে। জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী শনিবার (১৩ মে) টুইটারে লিখেছেন, হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার পথে। একমাত্র অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। প্রার্থনা করুন। দেশটির সাবেক শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোল্টার্ট লিখেছেন, আমাদের দেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিথ স্ট্রিক খুবই অসুস্থ এবং তার এখন আমাদের প্রার্থনা প্রয়োজন। অনুগ্রহ করে আমরা সবাই তার এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি। শনিবার (১৩ মে) রাতে ক্রিকেটওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপচারিতায় স্ট্রিকের শারীরিক অবস্থা তুলে ধরেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস। তিনি জানান, হিথের কোলন ও লিভারের ক্যান্সার এখন চতুর্থ স্তরে। এই পর্যায়ে আমি যা জানি তা হলো হিথের পরিবারকে দক্ষিণ আফ্রিকায় তার কাছে যাওয়ার জন্য ডাকা হয়েছে এবং আমি বিস্তারিত কিছু জানি না। আমি হিথকে মেসেজ করেছিলাম এবং সে সাড়া দিয়েছিল। কিন্তু আমি নিশ্চিত এই পর্যায়ে পরিবার গোপনীয়তা চাইবে। মনে হচ্ছে ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, কারণ গত সপ্তাহে তিনি মাছ ধরছিলেন। জিম্বাবুয়ের সর্বকালের সেরা বোলার মনে করা হয় স্ট্রিককে। ৬৫ টেস্ট খেলে তার উইকেট ২১৬টি। ওয়ানডেতে ১৮৯ ম্যাচে উইকেট ২৩৯ টি। আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভঙ্গের দায়ে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম