ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মূল্যস্ফীতি নিয়ে সুখবর দিলেন গভর্নর

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৫,  10:37 PM

news image

আগামী বছরের মে মাসের দিকে দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশের মধ্যে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয়ে আয়োজিতে সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, আশা করি আগামী মাসেই (মে মাসের ডাটাতেই) মূল্যস্ফীতি ৮ এর ঘরে চলে আসবে। আর আগামী বছরের এই সময়েই ৫ শতাংশের মধ্যে নেমে আসবে মূল্যস্ফীতি। এতে বাজেটে মূল্যস্ফীতির টার্গেট পূরণ করতে সমস্যা হবে না বলেও জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) টাকা ছাড়াও আমাদের চলবে। অনেকেই অনেক কথা বলছিলেন। আইএমএফের টাকা ছাড়া চলবে না। এসব কিছু না। রিফর্ম চলতেই থাকবে। এখন সময় আসছে সামনে যাওয়ার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম