ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মূল্যবান গয়না পড়েছিল, হামলাকারী ছুঁয়েও দেখেনি : কারিনা

#

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৫,  4:20 PM

news image

অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বান্দ্রা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী স্ত্রী কারিনা কাপুর। যেখানে তিনি বলেছেন, ঘটনার সময় হামলাকারী খুবই ‘আগ্রাসী’ ছিলেন।  শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বয়ান দেন কারিনা। যেখানে তিনি বলেন, ছোট ছেলে জাহাঙ্গীরকে (আলি খান) বাঁচাতে মধ্যে দাঁড়িয়েছিল সাইফ। সে কারণেই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি।’ হামলাকারী ‘খুবই আগ্রাসী’ ছিলেন উল্লেখ করে কারিনা বলেন, ‘ঘটনার সময় অত্যন্ত আগ্রাসী ছিল সেই হামলাকারী। ঘরে একাধিক মূল্যবান গয়না ঘরে খোলা অবস্থায় পড়েছিল। কিন্তু হামলাকারী তা ছুঁয়েও দেখেনি।’ তিনি আরও বলেন, ‘সন্তান ও এক নারীকে বাঁচানোর চেষ্টা করেছিল সাইফ। আমারা কোনোমতে প্রাণ বাঁচিয়ে ১২ তলায় উঠে যাই।’ কারিনা জানান, হামলার পর তিনি বোন কারিশমা কাপুরের বাড়িতে গিয়েছিলেন। এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমি আতঙ্কিত ছিলাম, তাই কারিশমা আমাকে তার বাড়িতে নিয়ে যায়।’ সাইফের ওপর হামলার পর একটি বিবৃতি দিয়েছেন কারিনা। যেখানে তিনি লেখেন, ‘আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি। সংবাদমাধ্যম ও পাপারাজ্জির কাছে আমাদের অনুরোধ, দয়া করে মনগড়া খবর, গুজব ছড়াবেন না।’ অভিনেত্রী আরও বলেন, ‘সবার সাহায্য ও উদ্বেগ যেমন আমাদের কাছে সমাদৃত একইসঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণ, আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আশা করব, আমাদের ব্যক্তিগত পরিসরকে আপনারা সম্মান করবেন। এই ধাক্কা সামলাতে আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় সময় দেবেন। এই বিপদে আপনাদের বোঝাপড়া ও সহযোগিতার জন্য আমি আপনাদের অগ্রিম ধন্যবাদ জানাই।’ প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা নাগাদ সাইফের বাড়িতে এক দুর্বৃত্ত হানা দেয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন অভিনেতা। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। এখনও সাইফ হাসপাতালে ভর্তি। যদিও চিকিৎসকরা বলছেন, অভিনেতা বর্তমানে শঙ্কামুক্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম