ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২২,  8:42 PM

news image

মাদারীপুর প্রতিনিধি: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি‘র বেশ কয়েকজন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বিকেলে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ ও ইসলামি যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। মিছিলটি শহরের পুরান বাজার বড় মসজিদ থেকে কাজীর মোড় হয়ে শকুনী লেকেরপাড় মুক্তমঞ্চে গিয়ে শেষে হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিবাদী বক্তব্য ও মোনাজাত করা হয়। এ সময় নূপুর শর্মা ও তার সহকর্মী নাভিন কুমার জিন্দালের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মাদারীপুর ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি ও পুরান বাজার বড় মসজিদের প্রাক্তন ইমাম ক্বারী মো. বোরহান উদ্দিন খান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও চন্ডিবর্দি দরবার শরীফের পীর সাহেব মওলানা আলী আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খান, বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভুইয়া, ইসলামি যুব সমাজের সভাপতি গোলাম আজম ইরাদ, কার্যকরী সদস্য রাজ্জাক সরদার, পুরান বাজার বড় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিলন ভুইয়াসহ অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম