ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মুশফিক মাঠ থেকে বিদায় নিলে বেশি ভাল লাগতো: রাজ্জাক

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  5:37 PM

news image

২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপে মুশফিকুর রহিম আর আব্দুর রাজ্জাক একসাথে ক্রিকেট খেলেছিলেন। বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন জাতীয় দলের নির্বাচক। আর মুশফিকুর রহিম এখনো খেলছেন এবং সদ্য টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাবেক সহযোদ্ধা মুশফিকের এই সরে দাঁড়ানোকে কিভাবে দেখছেন আব্দুর রাজ্জাক? সোমবার রাজ্জাক নিজ মুখেই দিয়েছেন এর উত্তর। জাতীয় দলের এ সাবেক বাঁ-হাতি স্পিনার মনে করেন, মুশফিক মাঠ থেকে বিদায় নিতে পারলে খুব ভাল হতো। রাজ্জাকের কথা,

‘বড় মাপের বা যে কোনো খেলোয়াড়, জাতীয় দলে খেলেছে তারা সবাই দেশের জন্য কিছু না কিছু করেছে। তারা আসলে আনুষ্ঠানিকভাবে অবসরটা ডিজার্ভ করে।’ তবে রাজ্জাক মানছেন, ‘এটা যার যার ব্যক্তিগত মতের ওপর নির্ভর করে। এটা আসলে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ তবে রাজ্জাক মনে করেন, ‘মুশফিক যেহেতু এশিয়া কাপ শেষে দেশে ফিরে অবসরের ঘোষণা দিয়েছে, তাই এশিয়া কাপের আগে বোর্ডকে, টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিতে পারতো যে এশিয়া কাপই আমার শেষ। আমি ওই আসরেই অবসর নেব।’ ‘আমার কাছে মনে হয়েছে ও যেহেতু বলবেই তাই এশিয়া কাপের মধ্যে বলে দিলেও খারাপ কিছু হতো না। তাহলে হয়তো আমাদের দেশেও এ রকম একটা কথা চালু হত। আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ দেশের বড় বড় খেলোয়াড় মাঠের মধ্যেই থ্যাঙ্কইউ বলে গেছে। তো ও রকম কিছু হলে কিন্তু ভালো হয়। সবাই একসঙ্গে জানতে পারলো। বিশ্ব জানলো, আন্তর্জাতিক মিডিয়াগুলো জানলো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম