ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিবও

#

ক্রীড়া প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  6:48 PM

news image

এশিয়া কাপের মাঝপথেই ঢাকায় ফিরে আসার কথা ছিল মুশফিকুর রহিমের। পারিবারিক কারণেই তার ফেরার কথা ছিল। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই তিনি ঢাকায় ফিরে এসেছেন। তবে, মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও। সাকিব কেন ঢাকায় ফিরে এসেছেন, তার কারণ জানা যায়নি। এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে অন্তত পাঁচদিন সময় হাতে রয়েছে। এ সময়টাতে ঢাকায় কোনো কাজ রয়েছে হয়তো সাকিবের, যে কারণে তিনি ফিরে এলেন। মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। এ সময়টাতে ডেলিভারির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর পাশে থাকতেই ঢাকা ফিরেছেন মুশফিক। জানা গেছে, ১৩ সেপ্টেম্বর, সাকিব এবং মুশফিক, দুজনই একসঙ্গে আবার কলম্বো ফিরে যাবেন। গিয়ে খেলবেন ১৫ তারিখের ম্যাচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম