ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মুশফিকের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে: তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  4:28 PM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম যখন উইকেটে আসেন, বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেট হারিয়ে ২১৬ রান। ইনিংসের বাকি ছিল প্রায় ১২ ওভার। ম্যাচের এমন পরিস্থিতিতে বড় রান করতে কেউ একজনকে আক্রমণাত্মক খেলতে হতো। সেই দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নেন অভিজ্ঞ মুশফিক। যদিও শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন। এর আগে সমান ৩টি করে চার-ছক্কায় ২৬ বল খেলে ৪৪ রান করেছেন। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৭০ স্ট্রাইকরেটে। মুশির এমন ইনিংস নিশ্চিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। বিশেষ করে যে মুহূর্তে ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তনের দরকার ছিল, সেই সময়ে কাজটা একেবারে ঠিক-ঠাকমতোই করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ফলে ম্যাচ শেষে তার প্রশংসা ঝড়েছে তামিম ইকবালের কণ্ঠেও। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুশির ইনিংস ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, তাকে সাধুবাদ জানাই। গত ১৭ বছর ধরে সে এই কাজটাই করে আসছে। মানুষ ভুলে যায় যে, সবারই ভালো সময়-খারাপ সময় থাকে। সে (মুশফিক) সত্যিই দুর্দান্ত।’ ব্যাটিংয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের সংগ্রহ গড়ার পর বোলিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশ। বিশেষ করে এবাদত-নাসুমরা নিজদের আরও একবার প্রামণ করেছেন। তাইতো ম্যাচ শেষে তাদের কথা আলাদাভাবে উল্লেখ্য করেছেন অধিনায়ক। তামিম বলেন, ‘এবাদত বিশ্বমানের বোলার। বিশেষভাবে নাসুমের কথা স্বরণ করতে চাই। সে (নাসুম) খুব বেশি ওয়ানডে খেলেনি কিন্তু যখনই সুযোগ পেয়েছে দুর্দান্ত পারফর্ম করেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম