ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

মুশতাকের সঙ্গে চুক্তি বাড়াতে প্রস্তুত বিসিবি

#

স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই, ২০২৪,  4:55 PM

news image

পাকিস্তান কিংবদন্তি মুশতাক আহমেদ চলতি বছরের শুরুতে বাংলাদেশ দলের স্পিন কোচ হয়ে যোগ দিয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজের এসাইনমেন্ট শুরু করেন সাবেক এই তারকা স্পিনার। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সঙ্গে ছিলেন। যদিও শুরুতে জানা গিয়েছিল বিশ্বকাপ পর্যন্তই টাইগারদের সঙ্গে চুক্তি মুশতাকের। তবে নতুন করে মুশতাকের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে আলোচনা ছিল। মঙ্গলবার ছিল বিসিবির পরিচালকদের বোর্ড সভা। সেখানেই নিশ্চিত হয়েছে মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন মুশতাকের সঙ্গে চুক্তি বাড়াতে প্রস্তুত বিসিবি। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘মুশতাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত।’ পাশাপাশি অন্য সেক্টরেও বিকল্প খোঁজার কথা বলেছেন বিসিবি সভাপতি, ‘পাশাপাশি আমরা আবার নতুন নতুন কিছু বিকল্পও খুঁজছি, সব জায়গাতেই। দেখা যাক আমাদের কি কি বিকল্প আছে।’ এদিকে, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি রয়েছে। তিনি কি বহাল থাকছেন, নাকি ভিন্ন কারও দিকে মনোযোগ বিসিবির। এমন প্রশ্নে চুক্তির মেয়াদ বাকি থাকার কথাই নতুন করে স্মরণ করিয়ে দিয়ে পাপন বলেন, ‘হাথুরুসিংহের সঙ্গে আমাদের মনে হয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে (চুক্তি)।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম