ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

মুলাদিতে অধ্যাপকের ভিডিও ভাইরাল

#

২১ অক্টোবর, ২০২২,  3:51 AM

news image

ক্যাপসনঃ মুলাদির বিএনপি নেতা অধ্যাপক শরিয়ত উল্লাহ।


মাছউদ শিকদার: বিএনপি নেতা ও বরিশাল মানিক মিয়া মহিলা কলেজের অধ্যাপক শরিয়ত উল্লাহ’র একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১১ সেকেন্ডের ভিডিওতে তিনি বলছেন, ‘আমি কিন্তু এতো প্রফেসর না। আমি প্রফেসর শুধু কলেজের ভিতরে ঢুকি তখন, বাহিরে আমি বড় মাস্তান। আমি বোমা মারার লোক, আমি ষ্টেইন গানও চালাইছি।’ এই ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে পুরো উপজেলায় অধ্যাপক শরিয়ত উল্লাহকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি বিব্রতকর পরিস্থিতিতে পরেছে উপজেলা বিএনপি। অধ্যাপক শরিয়ত উল্লাহ মুলাদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। এলাকাবাসী তার বক্তব্য ভাইরাল হলে প্রশাসনের দৃস্টি আকর্ষন করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তা সাধারন মানুষের জীবনের জন্য ঝুঁকি। প্রকাশ্যে দিবালোকে এ ধরনের বক্তব্যর আইনগত ব্যবস্থা না নিলে সাধারন মানুষ আইনের প্রতি আস্থা হারাবে বলে দাবী এলাকাবাসীর। শরিয়ত উল্লাহ বলেন, আমি যেহেতু রাজনীতি করি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এডিট করে এটা তৈরি করেছে। আমি আইনী ব্যবস্থা নিবো। এ ব্যাপারে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এখন তদন্ত করে দেখছি।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম